Home » জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট

by sokalsandhya
0 comments

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্ব:- জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের (জেআরসি) উদ্যোগে আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ – সিজন ৫-কে সামনে রেখে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে।

সাংবাদিক সম্মেলনে সবাইকে স্বাগত জানিয়ে ক্লাবের পরিচয় তুলে ধরেন সম্পাদক অভিষেক দে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে, ট্রেজারার মেঘধন দেব, মিল্টন ধর, দিব্যেন্দু দে, জাকির হোসেন, অনির্বাণ দেব, বিশ্বজিৎ দেবনাথ, সিসান চক্রবর্তী এবং বাপন দাস।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ ও ২৯ নভেম্বর আমতলী মাঠে অনুষ্ঠিত হবে পঞ্চম কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। এই বছর সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টে সহযোগিতায় রয়েছে আইএলএস হাসপাতাল, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক সহ অন্যান্য প্রতিষ্ঠান। ব্যানারে সাঁথি… সান্তিনিকেতন মেডিকেল কলেজের নামও রয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান আয়োজকরা।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের ক্রীড়াপ্রেমীদের উদ্দেশে আয়োজকদের তরফে আহ্বান উরজানানো হয়, ২৮ ও ২৯ তারিখ আপনারা আমতলী মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ এর পাশাপাশি উৎসাহ দেবার জন্য অনুরোধ রাখেন । খেলাটা যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারে,

কর্পোরেট সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীদের মধ্যে ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতেই এই আয়োজন বলে জানানো হয়। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মীরা এই টুর্নামেন্টে অংশ নেবেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles