Home » আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে শহর আগরতলায় পুলিশ সুপারের উপস্থিতিতে ফ্ল্যাগ মার্চ

আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে শহর আগরতলায় পুলিশ সুপারের উপস্থিতিতে ফ্ল্যাগ মার্চ

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৫ নভেম্বর: – আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে শহর আগরতলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল পুলিশ প্রশাসন। ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তার পরিবেশ গড়ে তুলতে শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপারের (এসপি) তত্ত্বাবধানে এই ফ্ল্যাগ মার্চ ও এরিয়া ডমিনেশন অভিযান পরিচালনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
গত শনিবার, ২১ নভেম্বর সন্ধ্যায় আগরতলা পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে ফ্ল্যাগ মার্চ হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সদর মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনগুপ্ত। সঙ্গে ছিলেন আগরতলা পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন, বটতলা আউটপোস্টের ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
রবিবার, ২২ নভেম্বরও শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই কর্মসূচিতে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) জওয়ানরা অংশ নেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর এসডিপিও পান্নালাল সেন জানান, পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের অধিকাংশ মিছিল ও পথসভা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ফ্ল্যাগ মার্চ ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ২৭ নভেম্বর পুরসভা নির্বাচনকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের নিয়ে এই কর্মসূচির মূল লক্ষ্য হল নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।
শহরের সমস্ত স্পর্শকাতর এলাকায় এই ফ্ল্যাগ মার্চ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা তৈরি করা এবং ভোটাররা যাতে কোনও ভয় বা দ্বিধা ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই পুলিশের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles