আগরতলা শহরে বিক্ষোভ মিছিল- সভা করলো সিপিএম পশ্চিম জেলা

আগরতলা : সরকারি দপ্তর গুলিতে দুর্নীতির অভিযোগ এনে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল-সভা সিপিএম-র। জোট সরকারের সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি ছেয়ে গেছে বলে অভিযোগ। আরও অভিযোগ ত্রিপুরা দুর্নীতির মহাকুম্ভ। এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাজপথে নামলো সিপিএম পশ্চিম জিলা কমিটি। এদিন মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে বের মিছিল। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্লোগান সোচ্চার মিছিল। পরে শকুন্তলা রোডে সভায় মিলিত হয়। দুর্নীতি বিরোধী মিছিলে প্রচুর সিপিএম কর্মী- সমর্থক অংশ নেয়। সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস অভিযোগ করেন সর্বত্র দুর্নীতি ছেয়ে গেছে। বহু দপ্তরের একের পর এক দুর্নীতির খবর সামনে আসছে। তার অভিযোগ কমিশন, ঘোষ না দিলে বর্তমানে রাজ্যে কোন কাজ হয় না।একদিকে নেশার কারবার অন্যদিকে দুর্নীতি চলছে। রতন বাবুর অভিযোগ মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তর গুলিতেই হচ্ছে দুর্নীতি। এদিন তারা দাবি জানান তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা যাতে করা হয়। এদিন মিছিলে ছিলেন সিপিএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস, প্রণব দেববর্মা, অমল চক্রবর্তী, সমর চক্রবর্তী, মধু সূদন দাস সহ অন্যরা।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী