নবজাগরণ ক্লাবের বসন্ত উৎসবে অংশ নিল চার শতাধিক প্রতিযোগী

আগরতলা : সারাবছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে রাজধানীর রামনগরে ৮ নম্বর রোডের নবজাগরণ ক্লাব।এবছরও ক্লাবের তরফে হচ্ছে বসন্ত উৎসব।প্রতিবছরই বসন্ত উৎসবের আয়োজন করে থাকে নবজাগরণ ক্লাব। দুইদিন ব্যাপী বসন্ত উৎসবের শেষ দিন ছিল বৃহস্পতিবার। বসন্ত উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে দুইদিন ব্যাপী নৃত্য ও সংগীত প্রতিযোগিতা। মোট তিনটি বিভাগে প্রায় চার শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগে পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এদিন বিকেলে ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। উৎসব ঘিরে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা