আন্তর্জাতিক মাদক অপব্যবহার বিরোধী দিবসে শহরে রেলি

আগরতলা : দীর্ঘ ২০ বছর ধরে রাজ্যে বেড়ে চলেছে অবৈধ ভাবে নেশার ব্যবহার। একদিনের কর্মসূচীর মধ্য দিয়ে এই নেশার অপব্যবহার বন্ধ করা যাবে না।আন্তর্জাতিক মাদক অপব্যবহার বিরোধী দিবসে এই অভিমত ব্যক্ত করলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এর বিরুদ্ধে জন আন্দোলন সকলে মিলে গড়ে তোলার কথা বলেন তিনি।না।আন্তর্জাতিক মাদক অপব্যবহার বিরোধী দিবসে সোমবার একটি সামাজিক সংস্থা রাজধানীতে সচেতনতার বার্তায় রেলির আয়োজন করে। রাজধানীর উমাকান্ত একাডেমী থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন এই রেলির সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা