দুর্গাবাড়ির প্রতিমা নিরঞ্জন হাওড়া নদীর দশমীঘাটে

আগরতলা : সাঙ্গ হল বাসন্তী পূজা। ঐতিহ্যবাহী রাজধানী দুর্গাবাড়ির প্রতিমা নিরঞ্জন হয় সোমবার। সপ্তমী, অষ্টমী, নবমীর পর সোমবার হয় দশমী পূজা। এদিন দুর্গা বাড়িতে দশমী পূজা শেষে মাকে গার্ড অফ অনার দেওয়া হয়। দুর্গা বাড়ির পুরোহিত জানান এদিন দশমী পূজা শেষে মায়ের দর্পণ বিসর্জন দেওয়া হয়েছে। তারপর পূজার ঘট নিয়ে যাওয়া হয় রাজ বাড়িতে। নারায়ন নিয়ে যাওয়া হয়েছে লক্ষ্মী নারায়ন বাড়িতে। এদিন বিকালে মায়ের বরণ হবে। বরণের পর মাকে রাষ্ট্রীয় সেলামি দেওয়া হবে। তারপর মাকে নিয়ে যাওয়া হবে দশমী ঘাটে। সেখানে গঙ্গা পূজার পর মাকে বিসর্জন দেওয়া হবে। এদিন প্রতিমা নির্জন দেখতে অনেক লোক দুর্গা বাড়িতে ভিড় জমান।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা