রাজধানীর বটতলায় বিক্ষোভ কর্মসূচীর এস ইউ সি আই-র

আগরতলা : সম্প্রতি বাড়ানো হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ৫০ টাকা। এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন। রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন এসইউসিআই-র। সম্প্রতি রান্নার গ্যাসের পাশাপাশি পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়। তারই প্রতিবাদে বৃহস্পতিবার এসইউসিআই-র পক্ষ থেকে রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। এইদিন এসইউসিআই কর্মী সমর্থকরা হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়। এসইউসিআই-র রাজ্য কমিটির সদস্য মলিন দেববর্মা জানান ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু মূল্য বৃদ্ধি করেছে ৫০ টাকা করে। এছাড়াও পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে লিটার পিছু ২ টাকা করে। তারই প্রতিবাদে এইদিন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছে। তারা দাবি জানান দ্রুত বর্ধিত মূল্য প্রত্যাহারের।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা