গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ এসোসিয়েশনের সম্মেলন

আগরতলা : গভর্নমেন্ট মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। জিবি হাসপাতালের কার্লল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, হেলথ সার্ভিসের ডাইরেক্টর সৌভিক দেববর্মা সহ অন্যান্যরা। সম্মেলন উপলক্ষ্যে এইদিন আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মেয়র দীপক মজুমদার। এক সাক্ষাৎকারে দীপক মজুমদার গভর্নমেন্ট মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যাদের ধন্যবাদ জানান রক্তদান শিবিরের আয়োজন করার জন্য। পাশাপাশি তিনি বলেন চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার