মার্কিন উপরাষ্ট্রপতি ভ্যান্সে তুমি ফিরে যাও স্লোগান উঠল আগরতলায়

আগরতলা : মার্কিন উপরাষ্ট্রপতি ভ্যান্সে তুমি ফিরে যাও স্লোগান উঠল আগরতলায়। রাজধানীতে ভ্যান্সের কুশপুতুল পোড়ানো হয় কৃষকসভার তরফে।কৃষি, ডেয়ারি, ফল, মৎস্য ও মাংস ক্ষেত্রে মুক্ত বাণিজ্যের নামে আমেরিকার সঙ্গে অসম চুক্তি করা চলবে না। এই শ্লোগানকে সামনে রেখে সোমবার রাজধানী আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল সারা ভারত কৃষক সভা। আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনীতে হয় সংগঠনের তরফে পথসভা। সেখানে মার্কিন উপরাষ্ট্রপতি ভ্যান্সের কুশ পুত্তলিকা পোড়ানো হয়। পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষকসভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন আমেরিকা সহ ইউরোপীয় বহু দেশকে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ভারতে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা দেশের কৃষকরা মেনে নিতে পারবে না। তাই প্রতিবাদে সামিল হয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। ভারতবর্ষের বাজারকে আমেরিকার কাছে বিক্রয় করার সুযোগ বিজেপিকে দেওয়া হবে না। এই প্রতিজ্ঞা সকলকে নিতে হবে। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ছাড়াও মতি লাল সরকার, রাজ কুমার চৌধুরী, মধু সূদন দাস সহ অন্যরা। কর্মসূচী থেকে দাবি জানানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বানিজ্য চুক্তি ও মুক্ত বানিজ্য সমস্তরকম আলোচনা থেকে ভারতকে সড়ে আসতে হবে।মার্কিন আদেশ নামার কাছে মোদী সরকারের আত্মসমর্পণ করা চলবে না।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা