মহিলাদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে মহিলা কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা : রাজ্যে বাড়ছে নারী ঘটিত অপরাধ। অভিযোগ রাজ্যে বেড়ে চলেছে ধর্ষণের মতো ঘটনা। বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার সরব মহিলা কংগ্রেস। ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিল মহিলা কংগ্রেস।এদিন প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে।প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশান দেওয়ার পর প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের সমালোচনা করেন মহিলা কংগ্রেস নেত্রী। তিনি অভিযোগ করেন নির্যাতিতারা বিচার পায় না।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা