মধ্য ডুকলি এক বাড়িতে অভিযান চালিয়ে পুলিস উদ্ধার করে বিলেতি মদ

আগরতলা : প্রচুর বিলেতি মদ উদ্ধার করলো পূর্ব আগরতলা থানার পুলিস।গ্রেপ্তার করা হয়েছে যে বাড়িতে মজুত রাখা হয়েছিল বিলেতি মদ সেই বাড়ির মালিককে।মধ্য ডুকলী সুকুমার পালের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিস। বাড়ি থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। সুকুমার পালের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলেতি মদ। পূর্ব আগরতলা থানার ওসি জানান মোট ১১০ বোতল বিলেতি মদ উদ্ধার হয়েছে। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সুকুমার পালকে। উদ্ধার হওয়া বিলেতি মদের বাজার মূল্য ৭০ থেকে ৮০ হাজার টাকা হবে বলে জানান তিনি। অবৈধ ভাবে বিভিন্ন জায়গায় এভাবে মদ মজুত করে থাকে কালোবাজারিরা বলে অভিযোগ।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা