অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং এ্যাসোসিয়েশন বিশ্ব হাসি দিবস পালন করলো

আগরতলা : ৪ মে বিশ্ব হাসি দিবস পালন করা হয়। বিশ্ব হাসি দিবসে রাজধানীতে রেলি। প্রতিবছর এই দিবসে কর্মসূচী নিয়ে থাকে অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং এসোসিয়েশন। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। ১৭ তম বিশ্ব হাসি দিবসে রাজধানীতে রেলি করে অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং এ্যাসোসিয়েশন। বিশ্ববাসীর সুস্বাস্থ্য, শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব কামনা করে এই রেলি সংগঠিত করে। আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় রেলি। রেলিটি কামান চৌমুহনী, পোষ্ট অফিস চৌমুহনী হয়ে প্যারাডাইস চৌমুহনী গিয়ে শেষ হয়। অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং এ্যাসোসিয়েশানের সভাপতি সহ অন্যান্যরা এতে অংশ নেন। রেলিতে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী