শাসক দল রাজ্যের জনগণ থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হচ্ছেন—জিতেন

আগরতলা : ত্রিপুরায় বর্তমানে বিজেপি সরকারের অগণতান্ত্রিক আচরণের শিকার সিপিএম কর্মীরা। ত্রিপুরার বর্তমান অবস্থা তুলে ধরে এই মন্তব্য করলেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। সিপিএম-র ২৪ তম পার্টি কংগ্রেসের পর প্রথমবারের মতো দলের রাজ্য কমিটির বৈঠক হয় রবিবার। সিপিআইএম রাজ্য দপ্তরে এদিনের বৈঠকে পৌরহিত্য করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। বৈঠকে মূলত সর্বভারতীয় পরিস্থিতির পাশাপাশি রাজ্যে কিভাবে সিপিআইএম-কে আরো সংগঠিত করা যায় সেই সকল বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা হয়েছে গৃহীত রাজনৈতিক-সাংগঠনিক প্রস্তাব নিয়ে। বিকেলে সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরায় সিপিএম কর্মীরা কি কঠিন পরিস্থিতিতে কাজ করছেন তা তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, শাসক দল রাজ্যের জনগণ থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হচ্ছেন। মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি হিংসার রাজনীতি করছে।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা