বুদ্ধ জন্মজয়ন্তীকে সামনে রেখে এবছরও বিভিন্ন অনুষ্ঠান কুঞ্জবন বেনুবন বুদ্ধ বিহারে

আগরতলা : বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে সেজে উঠেছে রাজধানীর কুঞ্জবন বেনুবন বিহার ও অভয়নগর প্রাচ্য বিদ্যা বিহার।২৫৬৯ তম বুদ্ধ জন্মজয়ন্তী। বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলার কুঞ্জবন বেনুবন বিহার ও অভয়নগর প্রাচ্য বিদ্যা বিহারে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি।বুদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ মন্দিরকে সাজিয়ে তুলছেন। বেনুবন বিহারের অধ্যক্ষ জানান সোমবার বুদ্ধ জন্ম জয়ন্তী। বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রবিবার সকালে ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়েছে। বিকালে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার সকালে বুদ্ধ পূজা করা হবে। বিশ্ব শান্তির জন্য এই পূজা করা হবে। বিকাল বেলা হবে মূল অনুষ্ঠান। প্রতি বছর বুদ্ধ জন্ম জয়ন্তীকে সামনে রেখে প্রচুর লোক সমাগম ঘটে সেখানে।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার