রাজ্য থেকে বিমানে ৪২ জন হজ যাত্রী মদিনার উদ্দেশ্যে রওয়ানা দিলেন

আগরতলা : মদিনায় এবছর রাজ্য থেকে হজে যাচ্ছেন ৪২ জন। ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে হজ যাত্রীকে হজ যাত্রায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার হজ যাত্রীরা এম বি বি বিমান বন্দর থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়। কলকাতা থেকে হজ যাত্রীরা সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন। এদিন বিমানবন্দরে হজ যাত্রীদের শুভেচ্ছা জানান ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সহ অন্যান্যরা। শাহ আলম জানান এবছর ৪২ জন হজ যাত্রী হজ যাত্রার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তিনি হজ যাত্রীদের সাথে কলকাতা পর্যন্ত যাবেন। কলকাতা থেকে হজ যাত্রীরা রওয়ানা হওয়ার পর তিনি ফিরে আসবেন।প্রতিবছরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে হজে যান মুসলিম ধর্মাবল্মবির লোকজন।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ