অফার লেটার নথিপত্র সহ জমা দিলেন সম্প্রতি শিক্ষা দপ্তরের অধীনে অফার প্রাপকরা

আগরতলা : অস্নাতক ও স্নাতক পদে অফার প্রাপকরা অফার লেটার জমা দিলেন বৃহস্পতিবার। কিছুদিন আগে শিক্ষা দপ্তর থেকে জিটি ও ইউজিটি পদে ২২৮ জনকে অফার লেটার দেওয়া হয়। বৃহস্পতিবার শিশু বিহার স্কুলে শিক্ষা দপ্তর থেকে অফার লেটার সহ প্রয়োজনীয় কাগজ পত্র জমা রাখা হয় চাকরি প্রাপকদের কাছ থেকে। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস। তিনি জানান এদিন অফার লেটার সহ প্রয়োজনীয় কাগজ পত্র জমা রাখা হহয়। পরবর্তী সময় কাগজ পত্র পরীক্ষা নিরিক্ষা করে তাদেরকে বিভিন্ন বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হবে। তবে বৃহস্পতিবার থেকে তাদের চাকরি জীবন শুরু হয়ে যাবে। অফার প্রাপকদের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ লক্ষ্য কড়া যায়।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!