সিলেবাস বহির্ভূত প্রশ্ন করার অভিযোগ এনে টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন টেট পরীক্ষার্থীদের

আগরতলা : সিলেবাস বহির্ভূত প্রশ্ন করার অভিযোগ এনে টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিল ২০২৪-২০২৫ সালের টেট পরীক্ষার্থীরা।শনিবার তারা শিক্ষাভবনে এসে দেখা করেন চেয়ারম্যানের সঙ্গে। ভুল প্রশ্নপত্রের অভিযোগ তুলে বিক্ষোভও দেখায় সালের টেট পরীক্ষার্থীরা।এদিন অফিসলেনস্থিত শিক্ষা ভবনের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয়। পরে টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের কাছে ডেপুটেশন দেয় এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা জানান সিলেবাস বহির্ভূত প্রায় ৪১ টি প্রশ্ন রয়েছে প্রশ্নপত্রে। আবার কিছু প্রশ্নের উত্তর বাছাইয়ে ভুল উত্তর ছিল। তাই চাকরী প্রত্যাশী টেট পরীক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে প্রশ্নপত্র ভুলের জন্য ৪০ নাম্বার তাদের দেওয়ার।কারণ তারা মোট ৪১ টি প্রশ্ন নিয়ে চেয়ারম্যানের সাথে দেখা করে চ্যালেঞ্জ করেছেন। চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় অভিজ্ঞরা যা বলবেন সেটাই চূড়ান্ত হবে। এখন দেখার টি আর বি টি কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়?

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী