নতুন ৩টি সরকারি ডিগ্রি কলেজ পেতে চলেছে রাজ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা : ত্রিপুরায় উচ্চশিক্ষার সম্প্রসারণে আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার রাজ্যের পৃথক তিনটি জায়গায় আরো নতুন তিনটি সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

 

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রীও ডাঃ মানিক সাহা। তিনি জানিয়েছেন, রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগকে আরও সম্প্রসারিত করার অংশ হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা, গোমতী জেলার কাকড়াবন ও করবুকে তিনটি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করা হবে।

এতে সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীদের একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ সহজতর হবে, তেমনি রাজ্যে গুনগত শিক্ষার প্রসারের কাজকে আর‌ও ত্বরান্বিত করবে।

 

মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এতে গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণে বিশেষভাবে উপকৃত হবে।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর