স্কুল থেকে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজারে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু

আগরতলা, à§§à§® নভেম্বর:– স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু। ঘটনা রাজধানীর শ্যামলী বাজার এলাকায়। এক অটো চালক জানান আহত শিশুকে তিনি প্রতিদিন স্কুলে নিয়ে যান। এবং স্কুল ছুটির পর বাড়িতে পৌঁছে দেন। বুধবার স্কুল ছুটির পর ঐ শিশুকে অটোতে করে নিয়ে এসে শিশুটির বাড়ির গলির বিপরীত পাশে আটো দাড় করান। তিনি ভেবেছিলেন তিনি নিজে অটো থেকে নেমে শিশুটিকে রাস্তা অতিক্রম করিয়ে বাড়িতে পৌঁছে দেবেন। এরই মধ্যে ঐ শিশু অটো থেকে নেমে দৌড় দেয়। সেই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে ঐ শিশুকে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে আহত শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শিশুটির মাথায় ও কোমরে আঘাত লেগেছে বলে জানা যায়।

Related posts

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

নির্বাচন কমিশনের উদ্যোগে মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করলো আমরা বাঙালি