চুরির ঘটনায় এক চোরকে ধরে জনতা তুলে দিল পশ্চিম থানার হাতে

আগরতলা : জলের মোটর সহ বিভিন্ন জিনিস এক বাড়ি থেকে চুরির ঘটনায় এক চোরকে আটক করে পুলিসে দিল জনতা। ধৃত যুবক চুরির ঘটনা স্বীকার করেছে। রাজধানীর জয়পুর এলাকার এক বাড়িতে চুরির ঘটনায় আটক এক চোর। জানা যায় এলাকার বাসিন্দা সোহেল হোসেন রনির বাড়িতে শনিবার ভোরে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক সোহেল হোসেন রনি জানান চোর ওনার বাড়ি থেকে জলের মোটর, রান্নার গ্যাসের সিলিন্ডার সহ আনুমানিক নগদ ৪ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় তিনি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত করেন। পাশাপাশি থানায় মামলা দায়ের করা হয়। রবিবার শনাক্ত হওয়া চোর পুনঃরায় জয়পুর এলাকায় গেলে তাকে আটক করা হয়।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি