রাজধানীর রবীন্দ্রভবনে মৎস্য উৎসবের উদ্বোধন করলেন কেন্দ্রীয়মন্ত্রী

আগরতলা : ভিত্তি প্রস্তর স্থাপন হল ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের।আগরতলার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।পাশাপাশি হয় মৎস্য উৎসব। উপস্থিত ছিলেন মৎস্য ও পশু পালন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং এইদিন ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পাশাপাশি মৎস্য উৎসব উপলক্ষে আয়োজিত মৎস্য প্রদর্শনী সরেজমিনে ঘুরে দেখেন তিনি। পরে কেন্দ্রীয় মন্ত্রী জানান ত্রিপুরা রাজ্যে মাছের চাহিদা অনুযায়ী যোগান বৃদ্ধি করার লক্ষ্যে এইদিন ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সারা দেশে এই ধরনের ১১ টি ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে। তার মধ্যে চারটি ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক করা হবে উত্তর-পূর্বাঞ্চলে। এদিন অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী- অফিসাররা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে উৎসবে অংশ নেন মৎস্যচাষিরা।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ