আগুনে ক্ষতিগ্রস্ত মহারাজগঞ্জ বাজার পরিদর্শন পুর নিগমের ডেপুটি মেয়রের

আগরতলা : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাস দিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। জানা গেছে আগুনে ৬ টি দোকানের ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে রাজধানীর প্রাচীন বাজার মহারাজগঞ্জ বাজারের সবজি মার্কেটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে থাকে। আত্মক ছড়ায় লোকজনের মধ্যে। খবর পেয়ে ছুটে আসে এম জি বাজার, আগরতলা ও বাধারঘাট ফায়ার স্টেশন থেকে তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্বে আসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায়। যদিও স্থানীয়দের অভিযোগ প্রথমে আসা ফায়ার ইঞ্জিনে জল ছিল না। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন দমকল কর্মীরা। আগুনে পুড়ে যায় ৬ টি সবজি দোকান। এই দোকান গুলির কোন বিমাও নেই। শুক্রবার অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরিদর্শনে যান পুর নিগমের ডেপুটি মেউর মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ নিগমের সেন্ট্রাল জোনের আধিকারিকরা। তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ডেপুটি মেয়র জানান প্রশাসনের তরফে সাহায্য করা হবে। এছাড়া পুর নিগমও পাশে থাকবে।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল