রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সমতা রাখার জন্য টিসিএ-র সঙ্গে যুক্ত ক্লাবগুলিকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা : রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সমতা রাখার জন্য টিসিএ-র সঙ্গে যুক্ত ক্লাবগুলিতে রক্তদান শিবির করার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার এম বি বি ক্রিকেট স্টেডিয়ামে হয় রক্তদান শিবির।ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের তরফে শুক্রবার রক্তদান শিবির করা হয় এম বি বি ক্রিকেট স্টেডিয়ামে। একই সঙ্গে উদ্বোধন হয়েছে দুটি ব্যাটারি চালিত ড্রিঙ্কস গাড়ির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, টি সি এর সভাপতি, সচিব সহ অন্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যে ১৪ টি ব্লাড ব্যাঙ্ক আছে। এর মধ্যে ১২ টি সরকারি আর দুটি বেসরকারি। মুখ্যমন্ত্রী টি সি এর সঙ্গে যুক্ত ক্লাব গুলির কাছে আবেদন রাখেন রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সমতা বজায় রাখার জন্য শিবির করার। ত্রিপুরা শুধু খেলাধূলায় নয়, সব দিকে ভারত বর্ষের মাঞ্চিত্রের মধ্যে অনেক উপরে চলে এসেছে। অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে মাথা পিছু গড় আয়ে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন এই অবস্থায় খেলাধূলায় কেন উপরে যাবে না ত্রিপুরা? সবকিছু দেওয়া হচ্ছে।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা