মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে ভার্চুয়াল টাস্ক ফোর্সের বৈঠক

আগরতলা : উত্তর-পূর্বাঞ্চলের জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক হয় বুধবার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরোহিত্যে হয় ভার্চুয়াল বৈঠক। ভিডিও কনফারেন্সে বৈঠকে উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। এদিকে মহাকরণে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন সচিব উত্তম কুমার চাকমা, সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে পর্যটনকে পাথেয় করে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বের দরবারে তুলে ধরা সহ আর্থ সামাজিক উন্নয়নের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিশ্রুতি বদ্ধ। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী