কৃষকদের ব্যঙ্কের ঋণ মকুব করেনি মোদী সরকার- অভিযোগ প্রবীরের

আগরতলা : ভারতের কৃষি বাজারকেও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মোদী জমানায় এখন পর্যন্ত কৃষকদের কোন ঋণ মকুব করা হয়নি। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ কিষাণ কংগ্রেসের বিভিন্ন জেলার সভাপতিরা। এদিন প্রবীর বাবু বলেন, কৃষকরা ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন।ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পেরে মাইক্রো ফাইনান্সের ঋণের জালে জড়াচ্ছেন কৃষকরা। অথচ মোদী জি কৃষকদের ঋণ মকুব না করে বিপুল পরিমাণ কর্পোরেটদের ঋণ মকুব করে দিয়েছেন।কংগ্রেসে মুখপাত্র বলেন বিকশিত কৃষি সংকল্প অভিযানের নামে ঢাকঢোল পিটিয়ে চলছে প্রচার। তাঁর অভিযোগ মোদী সরকার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কৃষকদের ১ বছরের আন্দোলনের পর যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিল তা এখনও রক্ষা করেনি। ফলে কৃষকরা আবার দেশ ব্যাপী আন্দোলন শুরু করেছে।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর