বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসকের কাছে সিপিএম-র ডেপুটেশন

আগরতলা : সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল সিপিএম সদর মহকুমা কমিটি। শুক্রবার সিপিএম সদর মহকুমা কমিটির তরফে ৬ জনের প্রতিনিধি দেখা করেন মহকুমা শাসকের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, বিধায়ক সুদীপ সরকার, শুভাশিস গাঙ্গুলি, কৃষ্ণা মজুমদার, বিশ্বজিত দেব সহ অন্যরা। সিপিএম নেতা অমল চক্রবর্তী জানান বন্যা পরবর্তী পরিস্থিতি ভয়াবহ। কৃষি জমিতে পলি পড়ে রয়েছে। পুকুরের পাড় ভেঙে মাছ চলে গেছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। মানুষের এই দুর্দশা দেখে সিপিএম চুপ থাকতে পারে না। এই অবস্থায় সিপিএম এর তরফে দাবি জানানো হয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বন্যার্ত মানুষকে সাহায্য, কাটাখাল, হাওড়া নদীর নাব্যতা বাড়ানোর। মহকুমা শাসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন উনার এক্তিয়ারে যা আছে সেসব পূরণে উদ্যোগ গ্রহণ করা হবে।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়ল সিপিআইএম

১৯ ও ২০ ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে ‘মিস্টার ত্রিপুরা’ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ

‘অরাজকতা হটাও, গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে আগরতলায় জনসমাগম, শহরজুড়ে বিজেপির বিক্ষোভ মিছিল