বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসকের কাছে সিপিএম-র ডেপুটেশন

আগরতলা : সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল সিপিএম সদর মহকুমা কমিটি। শুক্রবার সিপিএম সদর মহকুমা কমিটির তরফে ৬ জনের প্রতিনিধি দেখা করেন মহকুমা শাসকের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, বিধায়ক সুদীপ সরকার, শুভাশিস গাঙ্গুলি, কৃষ্ণা মজুমদার, বিশ্বজিত দেব সহ অন্যরা। সিপিএম নেতা অমল চক্রবর্তী জানান বন্যা পরবর্তী পরিস্থিতি ভয়াবহ। কৃষি জমিতে পলি পড়ে রয়েছে। পুকুরের পাড় ভেঙে মাছ চলে গেছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। মানুষের এই দুর্দশা দেখে সিপিএম চুপ থাকতে পারে না। এই অবস্থায় সিপিএম এর তরফে দাবি জানানো হয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বন্যার্ত মানুষকে সাহায্য, কাটাখাল, হাওড়া নদীর নাব্যতা বাড়ানোর। মহকুমা শাসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন উনার এক্তিয়ারে যা আছে সেসব পূরণে উদ্যোগ গ্রহণ করা হবে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী