তিন কিশোরের মৃত্যু বাধারঘাট মাতৃপল্লী এলাকায় পুকুরের জলে ডুবে

আগারতলা : পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু তিন কিশোরের। ঘটনায় শোকের ছায়া বাধারঘাট মাতৃপল্লী এলাকায়।বাধারঘাট মাতৃপল্লী এগ্রিকালচার অফিসের সীমানায় এই পুকুরটি পরিত্যক্ত ছিল। সম্প্রতি পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের তরফে সংস্কার করা হয় পুকুরটি। সেই পুকুরে মঙ্গলবার স্নান করতে যায় এলাকার চার কিশোর। জানা গেছে স্নান করতে গিয়ে শুভজিৎ দে, ববি শুক্ল দাস ও শুভম দেব নামে তিনজন জলে ডুবে যায়। ঘটনা দেখতে পেয়ে অন্যজন ছুটে গিয়ে এলাকার পলাশ কর্মকার নামে এক যুবককে ঘটনা জানায়। ঘটনা জানতে পেরে পলাশ ছুটে আসেন। তিনি এসে এক কিশোরকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে পাঠান। যদিও পথেই মারা যায় কিশোরটি। এদিকে ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ভিড় জমান। তিন কিশোরের পরিজনেরা ছুটে আসেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিস ও দমকল কর্মীরা। ঘটনাস্থলে যান এলাকার বিধায়িকা মিনা রানী সরকারও। তারা নিখোঁজ দুই কিশোরের খুঁজে তল্লাশি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুই কিশোর উদ্ধার হয়।হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। দুইজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

Related posts

বিজেপি সরকার একটা জন বিরোধী ও মহিলা বিরোধী সরকারঃনারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কনিকা

লাইট হাউজের ঘড় বুঝিয়ে দিতে বিলম্বের জন্য টুডার কমিশনারকে কাঠগড়ায় তুললেন গ্রাহকরা

সহসাই রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল প্রদেশ যুব কংগ্রেস