গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে পথে নামলো ৫ বাম দল

আগরতলা : গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে পথে নামলো ৫ বাম দল। সর্বভারতীয় কর্মসূচীর অংস হিসেবে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় হয় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী। এদিন বিকেলে আগরতলা শহরেও বাম দল গুলির কর্মী- সমর্থকরা রাস্তায় নামেন। এদিন মেলারমাঠ সিপিএম অফিসের সামনে থেকে বের হয় মিছিল। স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা মানিক দে, পবিত্র কর, রতন দাস, শরিক দলের নেতৃত্ব জয় গোবিন্দ দেবরায়, পরেশ সরকার, মিলন বৈদ্য সহ অন্যরা। সভায় আলোচনা করতে গিয়ে নেতৃত্ব মার্কিন সাম্রাজ্যবাদের সমালোচনা করেন। তারা অভিযোগ করেন এখন পর্যন্ত ৫৫ হাজারের উপর মানুষ গাজায় মারা গেছে। মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইজরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। গাঁজার পর ইজরায়েল এখন ইরানেও হামলা চালাচ্ছে। যদিও পাল্টা ইরানও হামলা করেছে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!