মানুষ মাটির প্রতিমাকে পূজা করে,অথচ নিজের বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়—টিঙ্কু

আগরতলা : মানুষ মাটির প্রতিমাকে পূজা করে। অথচ নিজের বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মানুষের মূল্য বোধের অবনতি হয়েছে। তার জন্য সকলে মিলে কাজ করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে একথা বললেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন মানুষ মাটির প্রতিমাকে পূজা করে। অথচ নিজের বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মানুষের মূল্য বোধের অবনতি হয়েছে। তার জন্য সকলে মিলে কাজ করতে হবে। তিনি বলেন মুখে জীবে প্রেমের কথা বলা হয়। বাস্তবে দেখা যায় রাজ্যে সরকারি ও বেসরকারি ৪০ টি হোমে শতশত অনাথ শিশু রয়েছে। কেউ এগিয়ে এসে একটি শিশু দত্তক নিতে চায় না। কিন্তু বাড়িতে হাজার হাজার টাকা ব্যয় করে কুকুর পালন করে। এটা একটা সামাজিক ব্যাধি।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা