প্রথম ডিভিশন ফুটবল আসরে নামার আগে রথযাত্রার দিনে বার পূজা দিল লালবাহাদুর ব্যায়ামাগার

আগরতলা : প্রথম ডিভিশন ফুটবল আসরে নামার আগে রথযাত্রার দিনে বার পূজা দিল লালবাহাদুর ব্যায়ামাগার। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতা কিছুদিনের মধ্যে শুরু হবে। একে সামনে রেখে মাঠ নামার আগে এদিন বার পূজা দেওয়া হয় আগরতলা পুরনো কারাগার সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে। নিয়ম মেনেই হয় বার পূজা। ক্লাবের সভাপতি প্রণব সরকার সকলের কাছে আহ্বান রাখেন শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় রাখে। আনন্দের মধ্য দিয়ে যাতে খেলা উপভোগ করেন। লাল বাহাদুর ক্লাব সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান এবছর লক্ষ্য থাকবে ট্রফি জয়ী। সেই লক্ষে ফুটবল টিমও তৈরি করা হয়েছে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী