কংগ্রেসের প্রতিনিধিমূলক ডেপুটেশন ডিডব্লিউএস-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে

আগরতলা : পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের আগরতলা ডিভিশন- এক-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি দিল বড়দোয়ালি ব্লক কংগ্রেস। শুক্রবার কমিটির তরফে এক প্রতিনিধি দল ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে দাবি সনদ তুলে দেন। প্রতিনিধি দলের এক নেতৃত্ব জানান, রাজধানীর মাস্টারপাড়া সহ আশপাশ এলাকায় কয়েক দিন ধরে ৭০ জনের বেশী বাসিন্দা জন্ডিসে আক্রান্ত। অনেকে এখনও হাসপাতালে রয়েছে। তারা জানান ডি ডব্লিউ এস থেকে নতুন যেসব পাইপ লাগানো হয়েছে সেগুলিতে গলদ রয়েছে। তাই নোংরা জল প্রবেশ করছে। এতেই সমস্যার সৃষ্টি। এই সমস্যা সুরাহার দাবি জানান তারা।

Related posts

কলমচৌড়া থানার আশাবাড়িতে বিএসএফ জওয়ানের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ৯ অভিযুক্ত

চার দিনের রাজ্য সফরে এলেন সিজিএসটি ও কাস্টমস গৌহাটি জোনের মুখ্য কমিশনার কুল প্রকাশ সিং

ধর্মনগরের কামেশ্বর নদীর পাড় থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ