কংগ্রেসের প্রতিনিধিমূলক ডেপুটেশন ডিডব্লিউএস-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে

আগরতলা : পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের আগরতলা ডিভিশন- এক-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি দিল বড়দোয়ালি ব্লক কংগ্রেস। শুক্রবার কমিটির তরফে এক প্রতিনিধি দল ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে দাবি সনদ তুলে দেন। প্রতিনিধি দলের এক নেতৃত্ব জানান, রাজধানীর মাস্টারপাড়া সহ আশপাশ এলাকায় কয়েক দিন ধরে ৭০ জনের বেশী বাসিন্দা জন্ডিসে আক্রান্ত। অনেকে এখনও হাসপাতালে রয়েছে। তারা জানান ডি ডব্লিউ এস থেকে নতুন যেসব পাইপ লাগানো হয়েছে সেগুলিতে গলদ রয়েছে। তাই নোংরা জল প্রবেশ করছে। এতেই সমস্যার সৃষ্টি। এই সমস্যা সুরাহার দাবি জানান তারা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা