লঙ্কামুড়া এলাকায় কফসিরাপ সহ আটক বাংলাদেশী নাগরিক

আগরতলা : অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। ফের এক বাংলাদেশী নাগরিক আটক পুলিসের হাতে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় নেশা জাতীয় সামগ্রী কফসিরাফ। উদ্ধার হওয়া ২৫ বোতল নেশা সামগ্রীর মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। রামনগর ফাঁড়ির পুলিস গোপন খবরের ভিত্তিতে লঙ্কামুড়া এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার উসেইন মিয়াকে আটক করে। তাঁর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে পশ্চিম থানার পুলিস আদালতে সোপর্দ করে। ধারণা বাংলাদেশে পাচারের জন্য হয়তো সে কফসিরাফগুলি নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

Related posts

পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ড রত্না দত্তের হয়ে বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা

রাধামাধব মন্দিরের ২২৮তম মহারাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়

নেপালের উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা ভারতের, মোদী-বলেন্দ্র বৈঠকে জোরদার দ্বিপাক্ষিক সম্পর্ক