লঙ্কামুড়া এলাকায় কফসিরাপ সহ আটক বাংলাদেশী নাগরিক

আগরতলা : অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। ফের এক বাংলাদেশী নাগরিক আটক পুলিসের হাতে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় নেশা জাতীয় সামগ্রী কফসিরাফ। উদ্ধার হওয়া ২৫ বোতল নেশা সামগ্রীর মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। রামনগর ফাঁড়ির পুলিস গোপন খবরের ভিত্তিতে লঙ্কামুড়া এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার উসেইন মিয়াকে আটক করে। তাঁর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে পশ্চিম থানার পুলিস আদালতে সোপর্দ করে। ধারণা বাংলাদেশে পাচারের জন্য হয়তো সে কফসিরাফগুলি নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!