নিজ কেন্দ্রে বাড়ি বাড়ি লিফলেট বিলিতে বিধায়ক গোপাল

আগরতলা : মূল্যবৃদ্ধি,বেকারত্ব থেকে নারী নির্যাতন- কোন কিছুই শোনা যায়নি ১১ বছরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে। এমনকি মন কি বাতে শোনা যায়নি সামাজিক অবিচার, এস.টি,এস.সি,ও.বি.সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযন্ত্রণার কথা। তাই এসব মানুষের সামনে নিয়ে যেতে দেশ ব্যাপী কর্মসূচী শুরু করেছে এ আই সি সি। রাজ্যেও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ঘর চলো অভিযান শুরু ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। বৃহস্পতিবার বনমালিপুর নিজ কেন্দ্রে বাড়ি বাড়ি জানা বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় নেতা- কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করলেন গোপাল বাবু। উনার সঙ্গে ছিলেন প্রশান সেন চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা