চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক

আগরতলা : চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক করে পুলিসে দেওয়া হয়। রাজধানীর একটি মলে চুরির অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। বুধবার সেই মলের কর্মীরা তাকে আটক করে পরে পশ্চিম থানার পুলিসের হাতে তুলে দেয়। উদ্ধার হয় চকোলেট। পশ্চিম থানার পুলিস মামলা নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালায়। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয় পুলিসের তরফে। তবে ধৃত ব্যক্তি কেন চকোলেট চুরি করতে গেল তা জানা যায়নি।

Related posts

তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আগরতলার আখাউরাস্থিত প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রকল্পের ‘এ’ ও ‘এফ’ ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটিতে আজীবন সদস্যদের অন্তর্ভুক্তির দাবি, সচিবের কাছে স্মারকলিপি