মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

oplus_140509184

আগরতলা : জুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর। প্রতিযোগিতা অনুষ্ঠিত হ বে মণিপুরে। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে মঙ্গলবার অল ত্রিপুরা জুডো এসোসিয়েশনের উদ্যোগে ১৮ জন খেলোয়ার ও অফিসিয়ালের হাতে জার্সি তুলে দেওয়া হয়। রাজধানীর বাধারঘাটস্থিত জুডো কমপ্লেক্সে এইদিন এক অনুষ্ঠানের মধ্যদিয়ে খেলোয়াড় ও অফিসিয়ালদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সচিব প্রণব সাহা সহ অন্যান্যরা। প্রনব সাহা জানান সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-কে সামনে রেখে এইদিন রাজ্য দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হল। খেলোয়াড়রা বুধবার রেলে করে মনিপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ