পাচারকালে গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ

আগরতলা : ১৮ কেজি গাঁজা সহ দুই জনকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ বুধবার বিকেলে এমবিবি কলেজ সংলগ্ন বিজয়া এপার্টমেন্টের সামনে থেকে একটি টমটম আটক করে। টমটমটিতে তল্লাসি চালানোর পর দুইটি ব্যাগ উদ্ধার হয়। এই দুইটি ব্যাগ থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় টমটমে থাকা দুই জনকে। ধৃতরা হল ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা প্রদীপ দাস ও ৭৯ টিলা এলাকার বাসিন্দা আশিস নমো। উদ্ধার হওয়া গাজার বাজার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি আরও জানান ধৃতদের ৩ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!