পুর নিগমের ৩২ নং ওয়ার্ডে সহসাই নতুন কিছু কাজ শুরু করা হবেঃমেয়র দীপক মজুমদারের

আগরতলা : আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ড অফিস পরিদর্শন মেয়র দীপক মজুমদারের। জানা যায় এই ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী সেন। শিল্পী সেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় কোন ধরনের উন্নয়নমূলক কাজ না করার অভিযোগ উঠে আসছে। আরও অভিযোগ ওনাকে ওয়ার্ড অফিসে খুঁজে পাওয়া যায় না। অভিযোগের বিষয়ে জানতে পারেন খোদ মেয়র দীপক মজুমদার। তাই বৃহস্পতিবার আচমকা ৩২ নং ওয়ার্ড অফিস পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। ওয়ার্ড অফিসে বসে মেয়র এইদিন ওয়ার্ড এলাকার জনগণের সাথে কথা বলেন। মেয়র সাথে উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিক, এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার জানান তিনি নিয়মিত বিভিন্ন ওয়ার্ড অফিস পরিদর্শন করেন। সেই মোতাবেক এইদিন আচমকা পুর নিগমের ৩২ নং ওয়ার্ড অফিস পরিদর্শন করেছেন। কথা বলেছেন এলাকার লোকজনদের সাথে। পাশাপাশি এইদিন পুর নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়েদের সাথে কথা বলে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অসমাপ্ত কাজ গুলিকে দ্রুত সমাপ্ত করা হবে। এবং নতুন কিছু কাজ সহসাই শুরু করা হবে বলে জানান তিনি।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি