বাংলাদেশী নাগরিকের জামিনদার সরকারি কর্মী সঞ্জু দাস বর্তমানে পলাতকঃমুখ্যমন্ত্রী

আগরতলা : বাংলাদেশী নাগরিকের সরকারি কর্মচারী আদালতে জামিনদার। এই নিয়ে শুক্রবার বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। এইদিন বিধায়ক রণজিৎ দেববর্মা আনিত এক দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাব দিতে গিয়ে বলেন অভিযুক্ত সরকারি কর্মী ট্রাফিক দপ্তরে কর্মরত। সে আদালতে গিয়ে জামিনদারের কাজ করে। যদিও সে আদালতে গিয়ে বলে সে পূর্বে কোন ব্যক্তির জামিনদার হয় নি। অবশেষে সে ধরা পরে যায়। তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত পলাতক। অভিযুক্তর নাম সঞ্জু দাস। সে ট্রাফিক দপ্তরে এল.ডি.সি পদে কর্মরত ছিল। সে ধলাই জেলায় কর্মরত ছিল। সে খোয়াই আদালতে এক বাংলাদেশী নাগরিকের জামিনদার হতে গিয়ে ধরা পরে যায়। সে আগেও আরও তিন জনের জামিনদার হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে। অভিযুক্ত সঞ্জু দাসকে সাজা পেতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার