এডিসি নির্বাচনে তিপ্রা মথার কাছে কোন ইস্যু নেইঃরাজীব ভট্টাচার্য

জিরানীয়া : এডিসি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ১৩ সিমনা-তমাকরি কেন্দ্রে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হয় কার্যকর্তা সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রদেশ কমিটির সদস্য সজল আচার্য, জেলা সভাধিপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা। এইদিনের সম্মেলনে বিজেপি দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ২০২১ সালে তিপ্রা মথা এডিসি-র ক্ষমতা দখল করেছে। তারা নির্বাচনের পূর্বে যে সকল প্রতিশ্রুতি গুলি দিয়েছিল তার একটিও বাস্তবায়িত হয় নি। মানুষ তাদের ভাওতাবাজি বুঝে গেছে। বর্তমানে তাদের হাতে আর কোন ইস্যু নেই। তাই তারা এইবারের নির্বাচনে সহানুভূতির রাজনীতি করতে চাইছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা