বেনুবন বিহারে নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয় বুদ্ধ জন্ম জয়ন্তী

oplus_0

আগরতলা : শুক্রবার বুদ্ধের ২৫৭০ তম জন্মদিন। আগরতলার কুঞ্জবন বেনুবন বিহারে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয় বুদ্ধ জন্ম জয়ন্তী। বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বুদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ মন্দিরকে সাজিয়ে তুলছেন। বেনুবন বিহারের অধ্যক্ষ জানান শুক্রবার বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এইদিন সকালে বুদ্ধ পূজা করা হয়। বিশ্ব শান্তির জন্য এই পূজা করা হয়। বুদ্ধ পূজার পর বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়। সকলে যেন সুস্থ ও শান্তিতে থাকতে পারে তার জন্য প্রার্থনা করা হয়েছে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা