পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধের, আটক ঘাতক গাড়ি

আগরতলা : পথ দুর্ঘটনা রাজ্যে রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘটে চলেছে যান দুর্ঘটনা। অভিযোগ অধিকাংশ ক্ষেত্রে যান চালকদের অসাবধানতায় দুর্ঘটনা ঘটছে। ফের গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে চম্পকনগর এলাকায়। জানা গেছে পেশায় কৃষক মঙ্গল দেববর্মা সোমবার বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন।অভিযোগ পথে দ্রুত বেগে আসা একটি গাড়ি ধাক্কা দেয়। দমকল কর্মীরা তাকে জিরানিয়া হাসপাতালে নিয়ে গেলে জিবিতে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবিতে আনার পরে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একের পর এক যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।পুলিস ঘাতক গাড়ি আটক করেছে। এদিকে মঙ্গলবার মঙ্গল দেববর্মার দেহ পরিবারের হাতে দেওয়া হয় ময়না তদন্ত শেষে।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী