সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় আন্তর্জাতিক জৈব বৈচিত্র দিবস

আগরতলা : সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় আন্তর্জাতিক জৈব বৈচিত্র দিবস। এই বছর বিশ্ব জৈব বৈচিত্র দিবসের মুল ভাবনা বৈশ্বিক লক্ষ্যের জন্য স্থানীয় ভাবে কাজ করা। ত্রিপুরা বায়ো ডাইভারসিটি বোর্ডের উদ্যোগে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বন দপ্তরের সচিব রবীন্দ্র কুমার শ্যামল সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান বায়োলজিকেল ডাইভারসিটি বলতে বোঝায় বন থাকতে হবে, মানুষ থাকতে হবে, পশু পাখি থাকতে হবে। সব মিলিয়ে বায়ো ডাইভারসিটি। এইটা ত্রিপুরা রাজ্যে নতুন নয়। রাজ্যে প্রাকৃতিক বন রয়েছে। ত্রিপুরা রাজ্যে প্রাকৃতিক সম্পদ রয়েছে। ত্রিপুরা রাজ্যে হাতি মনে করছে মানুষ তাদের জায়গা দখল করছে। আবার মানুষ মনে করছে হাতি মানুষের জায়গা দখল করছে। এইটাতে ভারসাম্য আনতে হবে বলে জানান তিনি। বন মন্ত্রী অনিমেষ দেববর্মা সকলের প্রতি আহ্বান জানান বনকে রক্ষা করার জন্য। যাতে করে মানুষ ও বন্যপ্রাণী সকলে বেচে থাকতে পারে। বন দস্যুদের মোকাবেলা করার জন্য ২০০ বন্দুক ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বনমন্ত্রী।

Related posts

রাজধানীর বিদ্যাসাগর এলাকা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজিব ভট্টাচার্য

স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) বার্ষিক সাধারণ সভা

মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল