বৃহস্পতিবার রাতে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড আগরতলা ফায়ার সার্ভিসের সামনে

oplus_2097152

আগরতলা : রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা দেখা দেয়। জানা যায় ফায়ার সার্ভিস দপ্তরের সামনে TR-01S-0777 নাম্বারের গাড়ি পার্কিং করে গাড়ির অভ্যন্তরে মদ্যপানের পাশাপাশি বিরিয়ানি খাচ্ছিল চালক। ফায়ার সার্ভিস দপ্তরের মুল ফটকে থাকা গার্ড গাড়ি চালককে বারে বারে গাড়ি সরিয়ে নেওয়ার জন্য বলার পরও ঐ গাড়ি চালক কোন কথাই শুনছিল না। সেই সময় ফায়ার সার্ভিস দপ্তরের এক কর্মীর নজরে আসে বিষয়টি। সেই ফায়ার সার্ভিস কর্মী এগিয়ে গাড়ির চালককে কেন এই ভাবে গাড়ি পার্কিং করে দেখেছে প্রশ্ন করার সাথে সাথে ঐ গাড়ি চালক ফায়ার সার্ভিস কর্মীর সাথে বাক্ব যুদ্ধে জড়িয়ে পড়ে। মদমত্ত গাড়ি চালক একটা সময় উত্তেজিত হয়ে ঐ ফায়ার সার্ভিস কর্মীর উপর চড়াও হয়। ঘটনা প্রত্যক্ষ করে অন্যান্য ফায়ার সার্ভিস কর্মীরা এগিয়ে আসে। কিন্তু মদমত্ত ঐ গাড়ি চালক ফায়ার সার্ভিস কর্মীদের উপর চড়াও হয়। তখন ফায়ার সার্ভিস কর্মীরা মদমত্ত গাড়ি চালককে উত্তম মধ্যম দিতে থাকে। পথ চলতি লোকজন এগিয়ে এসে মদমত্ত গাড়ি চালককে ফায়ার সার্ভিস কর্মীদের হাত থেকে রক্ষা করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা