বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে উদযাপন করা হয় জনজাতি গরিমা উৎসব

আগরতলা : বিরসা লাইভস ইন নিউ ভারত” কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার উদযাপন করা হয় জনজাতি গরিমা উৎসব। প্রজ্ঞা ভবনে আয়োজিত জনজাতি গরিমা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সাথে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বলেন ত্রিপুরা রাজ্যে ১৯ টি সম্প্রদায়ের জনজাতি রয়েছে। ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে ইতিমধ্যে প্রায় à§© একর বনভুমির পাট্টা দেওয়া হয়েছে, চাষবাস করে আত্মনির্ভর হওয়ার জন্য। জনজাতিদের উন্নয়নের জন্য জনজাতি কল্যাণ দপ্তর ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা