আগরতলা : ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলার এক বেসরকারি হোটেলে এই বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সংবিধান মেনে কার্যসূচি নিয়ে আলোচনা হয়। এইদিনের সভার কার্যসূচী ছিল বিগত বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের অনুমোদন। সচিবের বার্ষিক প্রতিবেদন ২০২৫-২৬ পেশ ও আলোচনা। কোষাধ্যক্ষের আয় ব্যয়ের হিসাব ২০২৫-২৬ পেশ ও আলোচনা। প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব নিয়ে সিদ্ধান্ত। ২০২৪ থেকে ২০২৬ বর্তমান পরিচালন কমিটি ভেঙ্গে ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য নতুন পরিচালন কমিটি গঠন। এইদিনের সভা শেষে আগামি ২ বছরের জন্য নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন সরযূ চক্রবর্তী , সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সষ্পাদক অনিরবার্ন দেব, সহ-সষ্পাদক কল্যান দেবনাথ, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য নির্বাচিত হন। নতুন কমিটির সভাপতি সরযু চক্রবর্তী এইদিনের সভার বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন।
বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি
4