Home First post ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

by sokalsandhya
0 comments

আগরতলা : ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানালেন এক হতদরিদ্র পিতা। ঊষাবাজার বৈশ্য পাড়ার বাসিন্দা রাজিব সূত্রধর। পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি। ওনার ছোট ছেলের বয়স বর্তমানে ২ বছর ৮ মাস। ৫ মাস পূর্বে ওনার ছোট ছেলে পোলিও খাওয়ানোর জন্য নিয়ে গেলে স্বাস্থ্য কর্মী এক ফোটা পোলিওর জায়গায় দুই ফোটা পোলিও খাইয়ে দেয়। রাজিব সূত্রধর জানান তার একমাস পর থেকে ওনার ছোট ছেলে পেট ব্যথা জনিতে রোগে ভুগছিল। তারপর তিনি ছেলেকে আইজিএম হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক যে ঔষধ দিয়েছেন সেই ঔষধ খাওয়ানোর পরও ওনার ছেলের পেট ব্যথা কমছিল না। তাই তিনি ছেলেকে নিয়ে যান শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তাতেও কোন কাজ হয় নি। তারপর তিনি ছেলেকে নিয়ে যান ডাক্তার অমিতাভ রায়ের কাছে। ডাক্তার অমিতাভ রায় পরীক্ষা নিরিক্ষার পর জানান ওনার ছেলের লিভার খারাপ হয়ে গেছে। ছেলেকে বাচাতে হলে বহিঃরাজ্যে নিয়ে যেতে হবে। তখন রাজিব সরকার নিজের আর্থিক সমস্যার কথা জানান চিকিৎসককে। তারপর ডাক্তার অমিতাভ রায়ের পরামর্শে ছেলেকে নিয়ে যান জিবি হাসপাতালে। জিবি হাসপাতালের চিকিৎসক জানান ওনার ছেলেকে বাঁচাতে হলে ছেলের লিভার প্রতিস্থাপন করতে হবে। তাই ছেলেকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ দেন জিবি হাসপাতালের চিকিৎসক। রাজিব সূত্রধর জানান ছেলের চিকিৎসার জন্য ওনার কাছে প্রয়োজনীয় অর্থ নেই। তাই তিনি ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসির নিকট করুন আবেদন জানান সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। যাতে করে তিনি ওনার ছেলেকে সুস্থ করতে পারেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles