আগরতলা : ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক মুজফ্ফর আহমেদের ৮৫ তম জন্ম দিন পালন করল সিপিআইএম। বুধবার সিপিআইএম রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মুজফ্ফর আহমেদের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পড়ে এক সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান ৫ আগস্ট ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক মুজফ্ফর আহমেদের জন্ম হয়। ওনার জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশে। পরবর্তী সময় উচ্চ শিক্ষার জন্য তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন। ধীরে ধীরে তিনি সাহিত্য চর্চা, বিপ্লবী আন্দোলন সহ সবকিছুর সাথে জড়িয়ে যান। স্বাধীনতা আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন তিনি। স্বাধীনতা আন্দোলনের সময় বহু বছর ওনাকে জেল খাটতে হয়েছিল। কিন্তু তিনি মাথা নত করেন নি।
কমরেড মুজফ্ফর আহমেদের ৮৫ তম জন্ম দিন পালন করল সিপিআইএম রাজ্য কার্যালয়ে
2